- নগরীর টিলাগড় শাহ মদনী ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
» কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাফিজুল হক শাকিলের বাড়িতে অগ্নিসংযোগ
প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাফিজুল হক শাকিলের
বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট করেছে স্থানীয় বিএনপি জামায়াতের লোকজন।
গতকাল সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার সময় উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাণীগ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল সন্ধ্যায় স্থানীয় বিএনপি জামায়াতের প্রায় ২৫/৩০ জনের একটি দল মিছিল সহকারে ছাত্রলীগ নেতা নাফিজুল হক শাকিলের বাড়িতে গিয়ে প্রথমে ভাংচুর শুরু করে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে পরিবারের লোজকন তখন অন্যত্র পালিয়ে যান।
পরবর্তীতে হামলাকারীরা ঘরে লুটপাট করে ও অগ্নিসংযোগ করে ঘরের জিনিসপত্র জ্বালিয়ে দেয়।
নাফিজুল হক শাকিলের বাবা ফজলুল হক এ প্রতিবেদককে ফোনে বলেন, ২৫/৩০ জনের একটি গ্রুপ মাগরিবের আজানের সময় আমাদের ঘরের দরজা ভেংগে প্রবেশ করে এবং ঘরের সব জিনিসপত্র ভেংগে আমাদের স্বর্ণালংকারসহ টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে যায় এবং যাবার সময় ঘরে অগ্নিসংযোগ করে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়।
এতে মিনিমাম ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গতকাল দেশ ছাড়ার পর সারাদেশের ন্যায় কানাইঘাটেও দুর্বৃত্তরা আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা,ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা নাফিজুল হক শাকিলের বাড়িতে দুর্বৃত্তরা ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে নাফিজুল হক শাকিলের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সন্ত্রাসীরা যখন আমার বাড়িতে আক্রমণ করে তখন আমি আত্মগোপনে ছিলাম। মানুষ এত হিংস্র হতে পারে পৃথিবীর ইতিহাসে সত্যিই তা বিরল ঘটনা। আমাদের বাসস্থান তারা জ্বালিয়ে দিয়েছে এবং ঘরের সব জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।
কারা এ কাজ করেছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নেতা কামরুল, বাহার ও জামায়াত নেতা জিলহাদ, নুর আহমদের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ।
সর্বশেষ খবর
- নগরীর টিলাগড় শাহ মদনী ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর