সর্বশেষ

» কানাইঘাটে ছাত্রলীগ নেতা তানিমের উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২৪ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল তানিম (২৩) এর উপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭ ঘটিকার দিকে
কানাইঘাট বাজার থেকে বায়মপুর নিজ বাড়িতে যাবার পথে এ হামলার ঘটনা ঘটে। তানিম উপজেলার লক্ষীপুরস্থ বায়মপুর গ্রামের মো কবির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল তানিম সরকার পতনের পর থেকে অনেকটা আত্মগোপনে ছিলেন। গতকাল বিশেষ কাজে কানাইঘাট বাজারে আসেন এবং সন্ধ্যার পরপরই বাড়ীর উদ্দেশ্য রওয়ানা দেন৷ কানাইঘাট সুরমা ব্রীজ পাস দেয়ার পরপরই হঠাৎ পিছন থেকে ৬/৭টা মোটরসাইকেল যোগে বেশ কয়েকজন যুবক তাকে ঘিরে ফেলার চেষ্টা করে।

তাৎক্ষণিক সন্ত্রাসী কার্যক্রমের অবস্থা টের পেয়ে দ্রুত রাস্তার বিপরীত পার্শ্বে দৌড় দেন তানিম। কিন্তু বায়মপুর পয়েন্ট সংলগ্ন স্থানে যেতেই তিনি আক্রমণের শিকার হোন।

জানা যায়, কানাইঘাট উপজেলা ছাত্রদলের সহ সভাপতি হাফিজ আহমদ সুজনের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১২ জন যুবক এই সন্ত্রাসী হামলা চালায়। তারা হকিস্টিক দিয়ে উপর্যুপুরি আঘাত ও বেধড়কভাবে পেটাতে থাকে এবং হত্যার উদ্দেশ্য রামদা দিয়ে কুপিয়ে বায়মপুর পয়েন্ট সংলগ্ন রাস্তার ড্রেনের কাছে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।

এ সময় তানিমের আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাকে উদ্ধার করে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ প্রাইভেট হসপিটাল ইবনে সিনাতে ভর্তি করেন।

আজ সকালে ভুক্তভোগীর মামার সাথে যোগাযোগ করলে তিনি জানান,দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে তার ডানহাত ও মাথায় বড় ধরণের জখম হয়েছে। প্রচন্ড রক্তক্ষরণে বর্তমানে তার অবস্থা অনেকটা আশংকাজনক।

রাজনৈতিক সুত্রের জের ধরে মুলত এই হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন,এ বিষয়ে গতকাল রাতে কানাইঘাট থানা পুলিশের সাথে যোগাযোগ করলে থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গুরুত্বের সহিত বিষয়টি আমলে নেননি,এমন অভিযোগ করেন তিনি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031