- সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদের ঈদ শুভেচ্ছা
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- সাংবাদিক তুরাবসহ জুলাই শহিদদের পরিবারের পাশে এমপি এমরান আহমদ চৌধুরী
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী
- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদ
- সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে নিসচা সিলেট জেলার সচেতনতামূলক ক্যাম্পেইন
- নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদ উল ফিতরের ৩টি জামাত যখন হবে
- জকিগঞ্জ-কানাইঘাটবাসীসহ মুসলিম উম্মাহকে ভিপি মাহবুবুল হক চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট পৌরবাসীকে মেয়রপ্রার্থী কাওছার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বুলবুল
» বাস পোড়ানোর ৯ মামলায় ১৭ জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২০ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো এবং পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় বিভিন্ন থানায় করা ৯টি মামলায় ১৭ জন আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল আদালত এই রিমান্ড আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তদের মধ্যে- শাহবাগ থানার দুই মামলায় ৬ জনের তিনদিন করে, পল্টন থানার এক মামলায় ৭ জনের পাঁচদিন করে, আরেক মামলায় ২ জনের তিনদিন করে, মতিঝিল থানার এক মামলায় একজনের তিনদিন ও অপর আরেক মামলায় আরেক জনের দুইদিনের রিমান্ড মঞ্জুর হয়।
এর আগে আসামিদের আদালতে হাজির করে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষ বিচারক ওই রিমান্ড আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাগুলো করা হয়েছে। মামলার বাদী পুলিশ।
এসব মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জনকে। গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। আসামিদের বেশিরভাগই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এসব মামলায় অজ্ঞাতনামা আসামিও রয়েছেন।
মতিঝিল থানায় করা মামলায় আসামিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির পরাজিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন রয়েছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার মোট ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মতিঝিলে ১ জন, শাহবাগে ৬, পল্টনে ৯, বংশালে ২ জন ও কলাবাগানে ২ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৭ জনকে শুক্রবার বিভিন্ন মেয়াদে রিমান্ডে পেয়েছে পুলিশ।
প্রসঙ্গত, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৯টি বাস পুড়িয়ে দেয়া হয়। আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে ৩টি সরকারি।
স্বাধীনতাবিরোধী অপশক্তি বাসে আগুন দিয়েছে দাবি আওয়ামী লীগের। অন্যদিকে বিএনপির দাবি, পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে বাসে আগুন দেয়া হয়েছে। এতে বিএনপির সংযোগ নেই।
সর্বশেষ খবর
- সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদের ঈদ শুভেচ্ছা
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- সাংবাদিক তুরাবসহ জুলাই শহিদদের পরিবারের পাশে এমপি এমরান আহমদ চৌধুরী
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী
- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা, নিহত ৩
- সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে: তারেক রহমান
- সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ

