- সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদের ঈদ শুভেচ্ছা
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- সাংবাদিক তুরাবসহ জুলাই শহিদদের পরিবারের পাশে এমপি এমরান আহমদ চৌধুরী
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী
- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদ
- সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে নিসচা সিলেট জেলার সচেতনতামূলক ক্যাম্পেইন
- নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদ উল ফিতরের ৩টি জামাত যখন হবে
- জকিগঞ্জ-কানাইঘাটবাসীসহ মুসলিম উম্মাহকে ভিপি মাহবুবুল হক চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট পৌরবাসীকে মেয়রপ্রার্থী কাওছার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বুলবুল
» গ্রিসে বাংলাদেশি ২ যুবককে গুলি করে হত্যা
প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার
চেম্বার ডেস্ক:: গ্রিসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই যুবক। গ্রিসের রাজধানী এথেন্সের আসপোগিরগো এলাকায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করে গ্রিস পুলিশ।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন (৪০) এবং একই গ্রামের নূর হোসেনের ছেলে শাহীন মিয়া (২৫)।
সরেজমিন নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামে গিয়ে জানা যায়, আব্দুল মমিন ও শাহীন মিয়া পরিবারের সচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন ধরে গ্রিসে বসবাস করছিলেন। সেখানের আসপোগিরগো এলাকায় একটি কন্টেইনার কোম্পানিতে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন আব্দুল মমিন।
আব্দুল মমিন প্রায় ১৪ বছর ধরে প্রবাসে বসবাস করছেন। ইরান ও তুরস্ক হয়ে প্রায় ২ বছর পূর্বে গ্রিসে যান শাহীন। মমিনের সঙ্গে কাজে যোগ দেন শাহীনও। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একজনের মাথায় এবং অন্যজনের গলায় গুলি করে হত্যা করে। পরদিন সকালে স্থানীয়রা দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
সেখানে বসবাসরত প্রবাসীরা জানান, দুটি কন্টেইনারে ডাকাতির প্রস্তুতি নেয় দুর্বৃত্তরা। এ সময় মমিন ও শাহীন বাধা দিলে তাদের গুলি করে হত্যা করা হয়।
তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, তারা বাড়িতে পাঠানোর জন্য টাকা জমা করেছিল। তাদের খুন করে টাকা-পয়সা লুট করেছে ডাকাত দল।
নিহত দুইজনের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনরা নিহতদের লাশ দেশে আনার ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, খবরটি শুনে তিনিও শোকাহত। লাশ দেশে ফেরাতে সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সর্বশেষ খবর
- সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদের ঈদ শুভেচ্ছা
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- সাংবাদিক তুরাবসহ জুলাই শহিদদের পরিবারের পাশে এমপি এমরান আহমদ চৌধুরী
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী
- ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ
- নিবার্চনে শুধু সেনাবাহিনী নয়, বিমান-নৌবাহিনীকেও কাজে লাগাব: স্বরাষ্ট্র উপদেষ্টা
- পুলিশের এসআই মাজিদুলের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ!
- অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক

