- তুলে এনে হত্যা করা হয় ৩ সন্তানের জননীকে || কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
- গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
» খালেদা জিয়ার স্নেহের পরশ পেলেন স্বাস্থ্যকর্মী, ফেসবুকে ভাইরাল
প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: কোভিড আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুদিন সেখানে ভর্তি থাকতে হবে তাকে।
মঙ্গলবার রাত ১০টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ দলটির বেশ কয়েকজন নেতা সেখানে খালেদা জিয়ার চিকিৎসার খবরাখবর নিতে যান।
খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সব ছবির মধ্যে একটি ছবি সবার নজর কেড়েছে।
তাতে দেখা যাচ্ছে হলুদ পোশাকে হুইল চেয়ারে বসা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর তার পাশে হাঁটু গেঁড়ে বসে আছেন এক নারী। তিনি এভারকেয়ার হাসপাতালের স্বাস্থ্যকর্মী।
ওই স্বাস্থ্যকর্মীর মাথায় পরম মমতায় হাত রেখে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী।
স্বাস্থ্যকর্মীর মাথায় খালেদা জিয়ার আশির্বাদের ওই ছবি মুহূর্তে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবির প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
ভাইরাল হওয়া ছবিটি বিএনপির ফেসবুক পেইজে পোস্ট করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়- ‘মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী খালেদা জিয়া চেকআপের জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একজন স্বাস্থ্যকর্মীর ফটো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল কনটেন্ট হিসেবে আবির্ভূত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারপারসন খালেদা জিয়া সেই স্বাস্থ্যকর্মীর মাথায় হাত রেখে দোয়া করছেন।’
এই পোস্টের নিচে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মহানুভবতার প্রশংসা করে অনেক কমেন্ট করেছেন। নেত্রীর দ্রুত সুস্থতার জন্য অনেকে দোয়া করেছেন।
তায়েফ হাসনাত নামের একজন লিখেছেন, ‘মানুষ দেশনেত্রীকে কতটা ভালোবাসে, এ ছবি তার প্রমাণ। ম্যাডাম করোনায় আক্রান্ত, তারপরও একজন নার্স উনার হাত মাথায় নিয়েছেন কোনো কিছুর তোয়াক্কা না করে।’
পার্থ হালদার নামের একজন লিখেছেন, ‘ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করছি। ভগবান দেশমাতাকে সুস্থ করে দাও।’
‘টুটুল বাগেরহাট’ নামের একজন লিখেছেন, ‘এই ছবিটা দেখে আমার বার বার কান্না পাচ্ছে। একজন মানুষকে কতটা ভালোবাসলে তার করোনা হয়েছে জানার পরও তার হাত একটু মাথায় নিতে কুণ্ঠাবোধ করে না। আল্লাহ, তুমি এই দেশমাতৃকার মাকে সুস্থতা দান করো।
সর্বশেষ খবর
- তুলে এনে হত্যা করা হয় ৩ সন্তানের জননীকে || কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী
- জকিগঞ্জ-কানাইঘাটবাসীসহ মুসলিম উম্মাহকে ভিপি মাহবুবুল হক চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী রনি সরোয়ার চৌধুরী

