- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» তৃণমূল পর্যায় দলকে সুসংগঠিত করতে হবে: কানাইঘাটে বিএনপি নেতা শামীম
প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২১ | শনিবার
কানাইঘাট প্রতিনিধিঃ
তৃণমূল পর্যায় দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করে আগামি দিনের আন্দোলন সংগ্রামকে তরান্বিত করতে হবে। আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। সভায় উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, খসরুজ্জামান পারভেজের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, সিলেট জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইসতিয়াক আহমদ সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক কাউন্সিলর আবিদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক সাজ উদ্দিন সাজু, সাবেক ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফ, ফরিদ আহমদ, নুরুল ইসলাম বুলবুল, নুরুল আমিন, নিজাম উদ্দিন, আর এ বাবলু প্রমূখ। এ সময় নেতৃবৃন্দ দলের চেয়ারপার্স বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এবং নিজ নিজ উদ্যেগে দলের প্রত্যেক নেতারা যার যার মসজিদে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়। নেতারা তাদের বক্তব্যে আরো বলেন আগামী ২৮ অক্টোবর লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি ও ১০ নভেম্বর কানাইঘাট পৌরসভা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করেন। এছাড়াও আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রত্যেক ওয়ার্ডের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়

