- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের ঈদ শুভেচ্ছা
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
» সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : ফখরুল ইসলাম
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৫ | শনিবার
চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কতিপয় দুষ্কৃতিকারীদের কারণে দেশে আজ এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই-আগস্টে ছাত্র-জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। কিন্তু দুঃখনজনক হলেও সত্য যে দেশে নতুন আরেকটি ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। দেশে সন্ত্রাস, চাঁদাবাজী খুন ও ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালিন সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। কতিপয় দুষ্কৃতিকারীদের অপকর্মের কারণে জুলাই বিপ্লবীদের রক্ত বৃথা যেতে দেয়া হবেনা। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনমত সৃষ্টির মাধ্যমে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে। তারা সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজমক্ত সমাজ দেখতে চায়। রাজনীতির নামে লুটপাটের পথ বন্ধ করতে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাহলে জাতি কাংখিত পরিবর্তন দেখতে পাবে। সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতকে সহযোগিতা করুন। তাহলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।
তিনি শুক্রবার (৪ জুলাই) রাতে সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের ৩৮ ও ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৩৮নং ওয়ার্ডের সভাপতি দুলাল আহমদের সভাপতিত্বে ও ৩৯নং ওয়ার্ডের সভাপতি ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জালালাবাদ থানা সেক্রেটারী মাওলানা জুনায়েদ আল হাবিব, সিলেট সদর উপজেলার বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব মখল মিয়া ও কুমারগাঁও মসজিদ কমিটির মুতাওয়াল্লী হীরা মিয়া।
সম্মেলনে বক্তব্য রাখেন- জামায়াত নেতা গুলজার আহমদ, উসমান গণী, সাব্বির আহমদ, মাওলানা হোসাইন আহমদ, ফয়জুল হক, মাওলানা খলিলুর রহমান, জিতু মোন্না ও রুহুল আমীন জগলু প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, আমরা বৈষম্যহীন একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠন করতে চাই। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সিলেটকে এগিয়ে নিতে চাই। সিলেটের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে চাই।
সর্বশেষ খবর
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের

